সূচিপত্র · শুরু করা
গাইড অংশ ১ / ৮

শুরু করা

SSS Retail Ops-এ তিনটা অ্যাপ আছে। ইনভেন্টরি আপনার স্টক আর কেনাকাটার জন্য। পয়েন্ট অফ সেল দোকানের কাউন্টারে বিক্রির জন্য। পিপল আপনার কর্মী, তাদের বেতন আর কাজের জন্য। একটা, দুটো বা তিনটাই ব্যবহার করতে পারেন। কীভাবে শুরু করবেন, এই পাতায় তা দেখানো হলো।

▶ছবিতে ধাপে ধাপে: অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম বিক্রি২৪টা ছবি। প্রতিটায় কমলা দাগ দেখায় কোথায় লিখবেন বা চাপবেন।দেখা শুরু করুন →

এক অ্যাকাউন্ট, তিন অ্যাপ

আপনার নাম, ইমেইল আর একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন। একই ইমেইল আর পাসওয়ার্ডে তিনটা অ্যাপই খোলে। দ্বিতীয়বার আর অ্যাকাউন্ট খুলতে হয় না।

  • ইনভেন্টরি: প্রোডাক্ট আর তার স্টক, কেনাকাটা, সাপ্লায়ার, ওয়্যারহাউস, আর স্টকের হিসাব। স্টক আসে শুধু কেনার সাথে (দেখুন মাল কীভাবে চলে)।
  • পয়েন্ট অফ সেল: দোকান, ক্যাশ কাউন্টার, শিফট, বিক্রি, রিসিট, ক্যাশ ড্রয়ার আর দিনশেষের রিপোর্ট।
  • পিপল: কর্মী, কন্ট্রাক্ট, ছুটি, হাজিরা, বেতন, বিভাগ আর কাজের বোর্ড।

প্রতিটা অ্যাপের উপরের বারে বাকি দুটো অ্যাপের লিংক থাকে। এক অ্যাপ থেকে আরেকটায় গেলেও আপনি একই ব্যবসায় থাকেন।

  • উপরের EN / বাংলা চাপলে ভাষা বদলায়। ওই ফোন বা কম্পিউটারে আপনার বাছাই মনে থাকে।
  • ওপরের গাইড চাপলে আপনি যে পাতায় আছেন, তার গাইড খোলে।
  • সাইন আউট চাপলে ওই ফোন বা কম্পিউটার থেকে বের হয়ে যান। ফোনে এগুলো মেনুতে (☰) থাকে।
সাইন ইন পাতা: ইমেইল বা মোবাইল নম্বরের ঘর, পাসওয়ার্ডের ঘর, সাইন ইন বাটন, আর নতুন অ্যাকাউন্ট খোলা বা পাসওয়ার্ড রিসেট করার লিংক; “পাসওয়ার্ড ভুলে গেছেন?” ঘিরে দাগ
সব অ্যাপে একই ইমেইল আর পাসওয়ার্ড দিন। “পাসওয়ার্ড ভুলে গেছেন?” চাপলে ইমেইলে একটা লিংক যায়। লিংকটা এক ঘণ্টা কাজ করে।

ব্যবহার করলে সাইন-ইন চালু থাকে: কোনো ফোন বা কম্পিউটার ৭ দিন ব্যবহার না হলে নিজে থেকে সাইন আউট হয়ে যায়। এমন পাসওয়ার্ড দিন যা কেউ আন্দাজ করতে পারবে না। কমপক্ষে ৮ অক্ষর। নিজের নাম, মোবাইল নম্বর বা ইমেইল নয়। ১২৩৪৫৬৭৮-এর মতো সাধারণ কিছু নয়: অ্যাপ এগুলো নেয় না। তিনটা শব্দ একসাথে (সবুজ আম নদী) ভালো পাসওয়ার্ড হয়।

আপনার ব্যবসা তৈরি করুন

ব্যবসা মানে তিনটা অ্যাপেই আপনার দোকান। এর একটা নাম আর একটা মুদ্রা থাকে। সব অ্যাপে একই টিম থাকে।

  1. যেকোনো অ্যাপে সাইন ইন করুন। প্রথমবার আপনার ব্যবসা তৈরি করুন পাতা আসবে।
  2. আপনার নিজের ব্যবসা অংশে ব্যবসার নাম লিখুন।
  3. লেখা থাকে টাকায় (৳) হিসাব, বাংলাদেশ। ঠিক না হলে বদলান চেপে মুদ্রা, দেশ আর অ্যাপগুলো ঠিক করুন।
  4. ব্যবসা তৈরি করুন চাপুন। এখন সব অ্যাপে আপনি মালিক।
  5. সাথে আপনার দোকান, স্টক রাখার জায়গা (ওয়্যারহাউস) আর একটা ক্যাশ কাউন্টারও তৈরি হয়। এখনই প্রোডাক্ট যোগ করে বিক্রি করতে পারেন।

ব্যবসায় ইনভেন্টরি আর পয়েন্ট অফ সেল দুটোই থাকলে, কাউন্টার প্রথম দিন থেকেই ইনভেন্টরির স্টক থেকে বিক্রি করে (দেখুন ইনভেন্টরির সাথে লিংক করা)।

ব্যবসা বেছে নেওয়ার পাতা: মনিকা ট্রেডার্স আর মনিকা ট্রেডার্স উত্তরা। প্রতিটাতে তার অ্যাপগুলো, রোল মালিক, আর খোলার বাটন
ব্যবসা বেছে নিন। প্রতিটার পাশে তার অ্যাপগুলো আর প্রতিটা অ্যাপে আপনার রোল লেখা থাকে।

এরপর কী? ইনভেন্টরি খুলুন। ড্যাশবোর্ডে একটা ছোট তালিকা থাকে: স্টক রাখার জায়গা (আগেই তৈরি: Shop),আপনার প্রোডাক্ট যোগ করুন, প্রথম বিক্রিটা করুন। প্রতিটায় শুরু করুন → চাপুন। অথবা পড়ুন স্টক, তারপর শিফট।

এক অ্যাপ থেকে আরেক অ্যাপে গেলেও আপনি একই ব্যবসায় থাকেন। যেমন, ইনভেন্টরির উপরের বারে পয়েন্ট অফ সেল চাপুন। সোজা মনিকা ট্রেডার্সের কাউন্টারে চলে যাবেন। ব্যবসার নাম আর আপনার রোল উপরে ডানদিকে লেখা থাকে। অন্য ব্যবসায় যেতে সেখানে চাপুন।

ইনভেন্টরির ড্যাশবোর্ড: স্টকের দাম, প্রোডাক্টের সংখ্যা, কম স্টক আর যে অর্ডারের মাল আসেনি, উপরে মেনু বার
ইনভেন্টরির ড্যাশবোর্ড। আপনার ব্যবসা আর আপনার রোল উপরে ডানদিকে লেখা থাকে।

নাম, মুদ্রা বা দেশ বদলাতে:

  1. উপরে ব্যবসাগুলো চাপুন।
  2. ব্যবসাটার পাশে এডিট চাপুন।
  3. যা বদলাতে চান বদলান। সব অ্যাপের জন্য সেভ করুন চাপুন।

মনে রাখুন

  • নাম, মুদ্রা, দেশ আর টাইম জোন তিনটা অ্যাপেই একই, আর বদলানোর জায়গা শুধু এটাই। প্রতিটা অ্যাপের সেটিংস-এ এগুলো দেখায়, মালিকের জন্য সাথে ব্যবসাগুলো পাতায় বদলান →।
  • ব্যবসাটা কোনো অ্যাপ এখনো ব্যবহার না করলে খুলুন →-এর বদলে ইনভেন্টরি যোগ করুন, পয়েন্ট অফ সেল যোগ করুন বা পিপল যোগ করুন দেখা যায়।
আগে কি প্রতিটা অ্যাপ আলাদা করে সেট আপ করেছিলেন?
হয়তো একই দোকান প্রতিটা অ্যাপে আলাদা করে বানিয়েছিলেন। সেগুলো একসাথে করা যায়। ব্যবসাগুলো খুলুন।অ্যাপগুলো কি আলাদাভাবে সেট আপ করেছিলেন? অংশে অন্য ব্যবসাটা বেছে নিয়ে একসাথে করুন চাপুন। ওটার অ্যাপগুলো এই ব্যবসায় চলে আসবে, আর এর নাম নেবে। তাদের স্টক, বিক্রি আর লোকজন যেমন ছিল তেমনই থাকবে। দুটো ব্যবসা একই অ্যাপ ব্যবহার করলে, বা আলাদা মুদ্রা ব্যবহার করলে, একসাথে করা যায় না।

আপনার প্যাড: লোগো, ঠিকানা, ফোন

প্যাড মানে আপনার দোকানের প্যাড। প্রতিটা রিসিট, চুক্তিপত্র, পে-স্লিপ আর পারচেজ অর্ডারের মাথায় এটা প্রিন্ট হয়।

  1. ব্যবসা তৈরি করার পরপরই অ্যাপ আপনার প্যাড দেখায়। পরে খুলুন ব্যবসাগুলো → প্যাড থেকে।
  2. লোগো দিন চেপে লোগোর ছবি বা ফাইল বাছুন। প্রিন্টের জন্য ছোট করে নেওয়া হয়।
  3. ঠিকানা আর ফোন লিখুন। ইমেইল, ওয়েবসাইট, BIN বা ট্রেড লাইসেন্স না দিলেও চলে।
  4. লোগো বাঁয়ে না মাঝখানে, আর একটা রং বাছুন। ডান পাশে একটা পাতা আর একটা রিসিটের নমুনা দেখা যায়।
  5. রিসিট অংশে রিসিটের কাগজ বাছুন: ৮০ মিমি বা ৫৮ মিমি কাউন্টার প্রিন্টারের রোল, অথবা বিলের জন্য A4 পাতা। চাইলে প্রতি রিসিটের নিচের লেখাও দিন।
  6. প্যাড সেভ করুন চাপুন। এখন থেকে সব প্রিন্টে এটা থাকবে। শুধু মালিক এটা বদলাতে পারেন।

আপনার টিমকে যোগ করুন

প্রত্যেককে একবারই যোগ করবেন, ব্যবসাগুলো পাতা থেকে। আগে থেকে অ্যাকাউন্ট লাগে না।

  1. যেকোনো অ্যাপের উপরে ব্যবসাগুলো চাপুন।
  2. একজনকে যোগ করুন অংশে উনি কী করবেন? বেছে নিন, যেমন ক্যাশিয়ার — কাউন্টারে বিক্রি করেন। (রোল নিজে বেছে নেব দিলে প্রতিটা অ্যাপে আলাদা রোল দিতে পারেন; — এই অ্যাপে নেই মানে সেখানে কোনো রোল নেই।)
  3. নাম, আর মোবাইল নম্বর বা ইমেইল লিখুন।
  4. Retail Ops-এ নতুন? হোয়াটসঅ্যাপে লিংক পাঠান বাছুন, অথবা এখনই পাসওয়ার্ড ঠিক করে তাকে বলে দিন বেছে একটা পাসওয়ার্ড লিখুন।
  5. মনিকা ট্রেডার্স-এ যোগ করুন চাপুন। বাটনে আপনার ব্যবসার নাম থাকে।

পিপল তার জন্য একটা কর্মী রেকর্ডও বানিয়ে দেয়। ওই মোবাইল নম্বর বা ইমেইলে আগে রেকর্ড বানানো থাকলে সেটার সাথেই জুড়ে দেয়।

মনিকা ট্রেডার্স ব্যবসা: তিনটা অ্যাপ খোলার বাটনসহ, টিমের তালিকায় মনিকা সব জায়গায় মালিক আর রহিম ক্যাশিয়ার ও কর্মী, আর নতুন লোক যোগ করার ফর্ম
ব্যবসাগুলো পাতা: অ্যাপগুলো, টিম আর প্রত্যেকের রোল, আর কাউকে যোগ করার ফর্ম।

মনে রাখুন

  • যাকে যে ব্যবসায় যোগ করেছেন, সে শুধু সেটাই দেখে। আর সেই ব্যবসায় শুধু সেই অ্যাপগুলো, যেখানে তার রোল আছে।
  • কারো রোল বদলাতে টিমের তালিকায় তার নামের পাশে নতুন রোল বেছে নিন। কোনো একটা অ্যাপ থেকে সরাতে — এই অ্যাপে নেই বাছুন।
  • পুরো ব্যবসা থেকে কাউকে সরাতে তার সারির শেষে সরান চাপুন। অ্যাপ জিজ্ঞেস করে: সরান না রাখুন।
  • কে লোক যোগ, বদল আর বাদ দিতে পারবেন, সেটা একটা অনুমতি: টিমে সদস্য যোগ, বদল, বাদ (দেখুন রোল)।
  • পয়েন্ট অফ সেলে কারো রোলের নিচে বাছুন চেপে তিনি কোন কোন দোকানে কাজ করবেন ঠিক করুন। তখন তিনি শুধু সেখানেই শিফট খুলবেন আর বিক্রি করবেন। কোনো দোকান না বাছলে সব দোকানে কাজ করতে পারবেন।
  • কাউকে সরালেও তার আগের রিসিট, পে-স্লিপ আর অন্য হিসাব থেকে যায়। ওগুলো ব্যবসার হিসাব। পিপল থেকে সরালেও তার কর্মী রেকর্ড থেকে যায়।
  • শুধু মালিকই অন্য কাউকে মালিক বানাতে পারেন। প্রতিটা অ্যাপে সবসময় অন্তত একজন মালিক থাকে।
  • কোনো কর্মী চাকরি ছেড়ে গেলে পিপলেও তার জন্য চাকরি শেষ করুন চাপুন (দেখুন কর্মী)।

রোল: কে কী করতে পারে

প্রতিটা অ্যাপের নিজের রোল আছে। কোন রোল কী করতে আর দেখতে পারবে, তা মালিক ঠিক করেন। ব্যবসাগুলো খুলেরোল আর অনুমতি অংশে যান। এটা শুধু মালিক দেখেন।

  • প্রতিটা কাজের জন্য একটা সারি, আর প্রতিটা রোলের জন্য একটা কলাম। অনুমতি দিতে ঘরে টিক দিন। কয়েক সেকেন্ডের মধ্যে কার্যকর হয়।
  • কিছু সারিতে বলা থাকে কতটা দেখতে পারবে: না, শুধু নিজের, তাদের দোকানের বা সবার। যেমন, শুধু নিজের রিসিট দেখার অনুমতি থাকলে ক্যাশিয়ার শুধু নিজের খোলা শিফটের বিক্রিই দেখবেন।
  • মালিক সব সময় সব করতে পারেন। কিছু কাজ শুধু মালিকেরই থাকে: পেমেন্ট গেটওয়ের চাবি, পয়েন্ট অফ সেল আর ইনভেন্টরির লিংক, ব্যবসার নাম বদলানো বা ব্যবসা একসাথে করা, আর কাউকে মালিক বানানো।
  • কোনো রোলের নিচে শুরুর মতো চাপলে নিচের শুরুর অবস্থায় ফিরে যায়।

নিজের বানানো রোল

+ নতুন রোল চাপুন, একটা নাম দিন (যেমন “দোকান সুপারভাইজার”), আর কোন রোল থেকে শুরু করবেন বাছুন। তারপর টিকগুলো বদলান। অন্য যেকোনো রোলের মতোই এটা লোকজনকে দিতে পারবেন। নাম বদলাতে পারবেন, আর কারো কাছে না থাকলে মুছে ফেলতে পারবেন।

শুরুর অবস্থা

মালিক
অ্যাপ
তিনটাই
শুরুতে যা করতে পারে
সবকিছু।
ম্যানেজার
অ্যাপ
ইনভেন্টরি
শুরুতে যা করতে পারে
শুধু মালিকের কয়েকটা কাজ ছাড়া সবকিছু।
স্টাফ
অ্যাপ
ইনভেন্টরি
শুরুতে যা করতে পারে
প্রোডাক্ট, ওয়্যারহাউস আর সাপ্লায়ার দেখা ও এডিট করা। কেনা দাম দেখা। মাল কেনা আর মাল বুঝে নেওয়া; স্টক ট্রান্সফার; স্টক সংশোধন আর বাদ দেওয়া। অর্ডার পাঠানো আর বাতিল। কিছু বন্ধ করা, সেটিংস বা টিম বদলানো যায় না।
দর্শক
অ্যাপ
ইনভেন্টরি
শুরুতে যা করতে পারে
শুধু দেখা: প্রোডাক্ট, স্টক, ওয়্যারহাউস, সাপ্লায়ার আর কেনাকাটা। কেনা দাম দেখে না।
ম্যানেজার
অ্যাপ
পয়েন্ট অফ সেল
শুরুতে যা করতে পারে
শুধু মালিকের কয়েকটা কাজ ছাড়া সবকিছু।
ক্যাশিয়ার
অ্যাপ
পয়েন্ট অফ সেল
শুরুতে যা করতে পারে
শিফট খোলা আর বিক্রি করা। নিজের শিফটে ড্রয়ারে টাকা রাখা বা তোলা। নিজের টাকা বাকি থাকা বিক্রি বাতিল করা। রিসিট ইমেইল করা। কাস্টমার দেখা, যোগ করা আর বাকি আদায়। শুধু নিজের শিফট, রিসিট আর শিফটের রিপোর্ট দেখা। বাকিতে বিক্রি, রিফান্ড বা সেটআপ নয়।
সেলসম্যান
অ্যাপ
পয়েন্ট অফ সেল
শুরুতে যা করতে পারে
কার্ট বানানো। টাকা নেন না। শুধু নিজের রিসিট দেখেন।
এইচআর ম্যানেজার
অ্যাপ
পিপল
শুরুতে যা করতে পারে
শুধু মালিকের কয়েকটা কাজ ছাড়া সবকিছু।
কর্মী
অ্যাপ
পিপল
শুরুতে যা করতে পারে
কর্মীর তালিকা দেখা। শুধু নিজের বেতন, কন্ট্রাক্ট, ছুটি, হাজিরা আর পে-স্লিপ দেখা। নিজের ছুটি চাওয়া। QR কোড দিয়ে চেক ইন। টাস্ক যোগ, এডিট, সরানো আর কমেন্ট।
দর্শক
অ্যাপ
পিপল
শুরুতে যা করতে পারে
কর্মীর তালিকা আর প্রজেক্ট দেখা। নিজের ছুটি, হাজিরা আর পে-স্লিপ। কারো বেতন নয়। কিছুই বদলাতে পারে না।
টিপস
পিপলে “শুধু নিজের” মানে তার সাইন-ইনের সাথে লিংক করা কর্মী রেকর্ড। কর্মী → সেই ব্যক্তি → সাইন-ইন অ্যাকাউন্ট থেকে লিংক করুন।
মনে রাখুন
কেউ নিজের ছুটি নিজে অনুমোদন করতে পারেন না। মালিকও না।