গাইড অংশ ৭ / ৮
পুরো অ্যাপ, শুরু থেকে শেষ
একটা নতুন দোকান “Shams” শুরু থেকে শেষ পর্যন্ত: সাইন আপ, ব্যবসা আর প্যাড, মাল কেনা, কাউন্টারে বিক্রি, কর্মী আর বেতন। সব আসল স্ক্রিনে, বাংলায়, প্রতিটা ধাপের লেখা আর কণ্ঠসহ।
কোন অধ্যায়ে কী আছে
- ১. শুরু: অ্যাকাউন্ট খোলা, ব্যবসা তৈরি, প্যাড (লোগো, ঠিকানা, ফোন, রিসিটের কাগজ), তিন অ্যাপে যাওয়া, সাইন আউট আর সাইন ইন।
- ২. ইনভেন্টরি: ওয়্যারহাউস, সাপ্লায়ার, প্রথম কেনা (নতুন প্রোডাক্টসহ), পরে আসবে এমন অর্ডার আর তার প্রিন্ট, মাল বুঝে নেওয়া, অর্ডার বাতিল, দামের তালিকা, ট্রান্সফার, সংশোধন, স্টক বাদ, মেয়াদ, কম স্টক।
- ৩. টিম: ক্যাশিয়ার নিজে অ্যাকাউন্ট খোলেন, মালিক তাকে যোগ করেন, রোলের অনুমতি।
- ৪. পয়েন্ট অফ সেল: কাউন্টার, শিফট খোলা, ক্যাশ, বিকাশ, ভাগ করে দেওয়া, রেখে দেওয়া বিক্রি, বাকিতে বিক্রি, রিসিট প্রিন্ট, রিফান্ড, বিক্রি বাতিল, বাকি আদায়, শিফট বন্ধ, দিনের শেষের রিপোর্ট।
- ৫. পিপল: বেতনের সেটিংস, ছুটির ধরন, বিভাগ, কর্মী, চুক্তিভিত্তিক কাজের কন্ট্রাক্ট আর প্রিন্ট, বেতন বদল, হাজিরা, ছুটি, বেতন হিসাব আর পে-স্লিপ, প্রজেক্ট।
- ৬. ক্যাশিয়ারের দিন: সাইন ইন, শিফট, বিক্রি, শিফট বন্ধ, নিজের পে-স্লিপ আর ছুটির আবেদন।
- ৭. শেষ: সব রেকর্ড ডাউনলোড, আর প্যাড।
কণ্ঠ: Piper টেক্সট-টু-স্পিচ, বাংলা ভয়েস bn_BD-google-medium (OpenSLR 37, CC BY-SA 4.0)।
প্রতিটা কাজ ধাপে ধাপে পড়তে চাইলে: শুরু করা, ইনভেন্টরি, পয়েন্ট অফ সেল, পিপল।